বিনোদন বাংলা

লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

জনপ্রিয় অভিনেতা তিনু করিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ছোট ও বড় পর্দায় দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে পরিচিতি পাওয়া এই শিল্পী গত বুধবার (৩ ডিসেম্বর) আকস্মিকভাবে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।

অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় দুই সপ্তাহ ধরে তিনু করিম অসুস্থ ছিলেন। গত ২৪ নভেম্বর থেকে তিনি ঢাকার ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ৮ নভেম্বর তিনি বরিশালের গ্রামের বাড়িতে গেলে সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গেলে দ্রুত তাকে ঢাকায় এনে আইসিইউতে ভর্তি করা হয়।

দুই দিন আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছিল। কিন্তু বুধবার আবার হঠাৎ রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নেমে গেলে তিনি জ্ঞান হারান। পরে চিকিৎসকরা দ্রুত তাকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করেন। অবস্থা আরও খারাপ হলে শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে তিনু করিমের অভিনয়জীবন শুরু হয়। এরপর দীর্ঘ দুই যুগে তিনি অসংখ্য নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বড় পর্দায় তার অভিষেক ঘটে ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে। এছাড়া ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ বহু জনপ্রিয় কাজে তিনি অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মন জয় করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button